বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

রাহুলের জন্মদিনে মোদির শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি টুইটারে লেখেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। কংগ্রেস সভাপতি সেই টুইটে সাড়া দিয়ে লেখেন, আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদিজি, আমি এটি সাদরে গ্রহণ করছি।

জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার সকাল থেকেই দলের নেতাকর্মীরা কংগ্রেস সদর দপ্তরে রাহুলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে #IAmRahulGandhi এবং #HappyBirthdayRahulGandhi হ্যাশট্যাগে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

টুইটারে হ্যাশট্যাগগুলো দিয়ে এত পোস্ট হয়েছে যে হ্যাশট্যাগ দু’টোই সেখানে ট্রেন্ডিং টপিকস ক্যাটাগরিতে উঠে এসেছে।

তাদের মধ্যকার এ শুভেচ্ছা টুইট-বিনিময় হয়তো আসন্ন সময়ে সম্পর্কটার মোড় একটু ঘুরিয়েও দিতে পারে বলে আশা করছেন কেউ কেউ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ