বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মিথ্যার ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়: স্যান্ডার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বার্নি স্যান্ডার্স বলেছেন, মিথ্যা কথার ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যাবে না। সম্ভাব্য এ যুদ্ধ বন্ধ করতে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন বলে ঘোষণা করেছেন।

এমএসএনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গতকাল বুধবার এসব কথা বলেন তিনি।

বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের ওপর এমন হামলা হবে ভিয়েতনাম ও ইরাকে সামরিক হামলার মতো মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে।

স্যান্ডার্স ইরাক ও ভিয়েতনাম যুদ্ধের কথা উল্লেখ করে একে মার্কিন পররাষ্ট্রনীতির নিকৃষ্টতম বিপর্যয় বলে মন্তব্য করেন। এ দুই যুদ্ধ হোয়াইট হাউজের মিথ্যার ওপর ভিত্তি করে হয়েছিল।

স্যান্ডার্স জোর দিয়ে বলেন, যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা হয় তাহলে তা হবে সীমাহীন যুদ্ধ যা কখনো মধ্যপ্রাচ্যে শেষ হবে না। সেজন্য তিনি যুদ্ধের চিন্তা বাদ দিয়ে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পরামর্শ দেন।

উল্লেখ্য, বার্নি স্যান্ডার্স ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তিনি ভারমন্ট থেকে সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মসজিদে মুসলমানদের সমর্থনে বক্তব্য দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ