শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

ভেনেজুয়েলায় বাস দুর্ঘটনায় ১৮ যাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় কলম্বিয়া সীমান্তবর্তী জুলিয়া রাজ্যে যাত্রীবাহী একটি বাস চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৮ যাত্রী নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হন।

পুলিশ সূত্রের বরাতে বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, রবিবার (১৬ জুন) স্থানীয় সময় রাতে দুর্ঘটনার সময় বাসটিতে ৫৮ জন যাত্রী ছিলেন। এতে ঘটনাস্থলেই ১৪ যাত্রী প্রাণ হারান। পরে আহত ৩৩ জনকে উদ্ধার করে ভিলা ডেল রোজারিওর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটির চাকা ফেটে এ দুর্ঘটনাটি ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বের অন্যতম দুর্ঘটনা প্রবণ সড়কের দেশ এই ভেনেজুয়েলা। লাতিন আমেরিকার এই দেশটিতে ২০১৬ সালে প্রায় ১০ হাজার ছয় শতাধিক লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মূলত যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দেশটির সড়ক ব্যবস্থা বেহাল থাকায় এখানকার বিভিন্ন সড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

এমএম/