সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আজ সোমবার বেলা ২টার দিকে তাঁকে সাইবার আদালতে তোলা হয়। সেখানেই তাঁর জামিন আবেদন করেন আইনজীবীরা। তবে শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন আদালত। তাঁকে এরপর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেনের আদালতে তাঁকে হাজির করা হয়। এরপর মোয়াজ্জেমের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মাসুমা আক্তার।

এর আগে গতকাল রবিবার রাতে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার সকালে তাকে ফেনীর সোনাগাজী পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ সকালে তাদের কাছে ওসি মোয়াজ্জেমকে হস্তান্তর করা হয়। এরপরে ফেনী পুলিশ ও শাহবাগ থানা পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে শাহবাগ থানা থেকে গাড়িতে করে সাইবার ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। দুপুর সাড়ে ১২টায় ওসি মোয়াজ্জেমকে বহনকারী গাড়িটি সাইবার ট্রাইব্যুনালে পৌঁছায়। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনার দিন দশেক আগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান নুসরাত। সে সময় থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ মে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির দুদিন পর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ