শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে’ ‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান

সন্ত্রাসবাদ দমনে সফল পাকিস্তান: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদ দমনে সফল পাকিস্তান। বিশ্বের যে গুটিকয়েক দেশ সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছে, তার মধ্যে পাকিস্তানের অবস্থান একেবারে সামনের সারিতে। শুক্রবার এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

কিরঘিজস্থানের রাজধানী বিশকেকে এখন চলছে সাংহাই কর্পোরেশন অরগানাইজেশন বা SCO-র সম্মেলন। সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এই দাবি করেন। তার কথায়, পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদের সমালোচনায় মুখর হয়।

SCO-র ১৯তম সম্মেলন চলছে। ওই সম্মেলনেই যোগ দিয়েছে ভারতও। উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সন্ত্রাসবাদ দমন নিয়ে কথা বলেছেন। সন্ত্রাসবাদ দমনে সকলের সাহায্যও চেয়ে নেন মোদী।

একই মঞ্চে দাঁড়িয়ে ইমরান সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ তুলেছেন। দাবি করেছেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদ দমনের অভিজ্ঞতা ও কৌশল সকলের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। একই সঙ্গে SCO-র সন্ত্রাসবাদ দমনের উদ্যোগেও পাকিস্তান সর্বতোভাবে পাশে থাকতে চায়।

এদিনের ওই সম্মেলন থেকে আফগানিস্থান প্রসঙ্গেও মুখ খুলেছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, সেনা দিয়ে আফগানিস্থানের সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে সেদেশে শান্তি ফেরাতে পাকিস্তান সবসময় সাহায্য করবে বলেও তিনি এদিন জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ