সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘নবম ওয়েজবোর্ড শুধু প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবম ওয়েজবোর্ড শুধু প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য।

তিনি বলেন, ‘হঠাৎ করে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এখানে সংযুক্ত করার সুযোগ নেই। তবে তাদের জন্য উদ্যোগ নিতে হবে। বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।’

আজ রোববার তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে নবম ওয়েজবোর্ডের সুপারিশ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আজ আমরা মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, শ্রমিক ঐক্য ফেডারেশনের সবার বক্তব্য শুনেছি। সবাই নিজ নিজ অবস্থান তুলে ধরেছেন।’

এ কমিটি আবার বসবে জানিয়ে তিনি বলেন, নবম ওয়েজবোর্ড নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হবে।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমকর্মী আইন ভেটিংয়ে আছে। এটি পাস হলে ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদেরও ওয়েজবোর্ডের অধীনে আনার ব্যবস্থা করা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ