সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ সিদ্দিকুর রহমান নামে এক পুলিশ সদস্যকে আটকের খবর পাওয়া গেছে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগে টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) পদে কর্মরত।

শুক্রবার (১৪ জুন) রাত পৌনে ৯টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজএিস কলোনি এলাকা থেকে র‌্যাব ও নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের যৌথ টিম তাকে আটক করে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মুহা. শহীদুল্লাহ জানান, গোপনে খবর পেয়ে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সিদ্দিককে আটকে করেছে। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে সিজিএস কলোনির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ইয়াবাগুলো মোটরসাইকেলের মধ্যে লুকানো অবস্থায় ছিল। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ