শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

হামাসের ঘাঁটিতে হামলার জবাবে ইসরাইলে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা উপত্যকা থেকে বৃহস্পতিবার ইসরাইলের সীমান্তবর্র্তী শহর ডারোটে রকেট হামলা চালানো হয়েছে। রকেটটি একটি ফাঁকা ভবনে আঘাত হানে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ডারোট শহর লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে এ রকেট হামলা চালানো হয়। এ হামলায় কেউ হতাহত হয়নি বলে ইসরাইলি পুলিশ নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে, শক্তিশালী রকেটের আঘাতে ভবনটির অনেক ক্ষতি হয়েছে।

শালম খালন বলেন, ‘আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে মাত্র দু’মিটার দূরে রকেটটি পড়ে।’

এদিকে ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, গাজার দক্ষিণাঞ্চলে হামাসের একটি ঘাঁটির বিভিন্ন বাঙ্কারে ইসরাইল বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটলো। তবে সেখানে ইসরাইলের ওই বিমান হামলায় কেউ হতাতহত হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ