সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী ট্রেনে কাঁটা পড়ে আবু বক্কর (২২) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিমতলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া জামালপুর গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে আবু বক্করকে রেললাইনে বসে থাকতে দেখে স্থানীয় কয়েকজন। পরে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী ট্রেনে কাটা পড়ে মারা যায়।

আবু বক্কর ২০১৭ সালে ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে আলিম পাস করেছেন বলে জানিয়েছেন ওই মাদরাসার অফিস সহকারী মুহা. শহিদুল ইসলাম।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মুহা. শহিদুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে মাদরাসা ছাত্র আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ