রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হাসপাতাল থেকে সংসদে যাচ্ছেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে তার।

এর আগে, রাজধানীর বসুন্ধরায় অ্যাপোলা হাসপাতালে অবস্থান করছিলেন তিনি। কয়েক দিন জ্বরে ভোগার পর মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে যান তিনি। পরে চিকিৎসকের পরামর্শে রাতে হাসপাতালেই থেকে যান।

গতকাল বুধবার বাজেট অধিবেশনে যোগ দিতে হাসপাতাল থেকে পার্লামেন্টে যান তিনি। অধিবেশনে যোগ দিয়ে তিনি আবার হাসপাতালে ফিরে আসেন।

চিকিৎসা সংক্রান্ত তথ্য ব্যক্তিগত বিষয় হওয়ায় মন্ত্রীর অসুস্থতা সম্পর্কে বিস্তারিত বলতে রাজি হননি হাসপাতালের কর্মকর্তারা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ