শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

সিরাজুল আলম খানের বইটি প্রত্যাহার করল মাওলা ব্রাদার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতিহাস বিকৃতির অভিযোগে সমালোচনার মুখে 'আমি সিরাজুল আলম খান :একটি রাজনৈতিক জীবনালেখ্য' বইটি বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মাওলা ব্রাদার্স।

বুধবার (১৩ জুন) মাওলা ব্রাদার্সের কো-অর্ডিনেটর মামুনুর রশিদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশনা সংস্থাটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ''আমাদের প্রকাশিত শামসুদ্দিন পেয়ারা অনুলিখনকৃত 'আমি সিরাজুল ইসলাম খান :একটি রাজনৈতিক জীবনালেখ্য' বইটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় আমরা বইটি বাজার থেকে প্রত্যাহার করে নিচ্ছি।''

এর আগে সোমবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় বাংলাদেশের রাজনীতির 'রহস্যপুরুষ' হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের বইটি নিয়ে কথা ওঠে।

আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রী এবং দলের উপদেষ্টা পরিষদের প্রবীণ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এই বইটি নিয়ে আলোচনার সময় ইতিহাস বিকৃতির বিষয়টি তুলে ধরেন।

তাদের অভিযোগ, সিরাজুল আলম খানের এই বইটি মিথ্যা তথ্যে ভরা। আমিত্ব প্রকাশ করতে গিয়ে ইতিহাস বিকৃতির অপচেষ্টা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বইটিতে সম্পূর্ণ অসত্য তথ্য তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে একমত প্রকাশ করেন। এ নিয়ে আলোচনা শেষে আমু ও তোফায়েলকে ইতিহাসের সত্য ঘটনা গণমাধ্যমে তুলে ধরতে দলীয়ভাবে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। এর দু'দিন বাদেই বইটি প্রত্যাহারের ঘোষণা দিল প্রকাশনা সংস্থা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ