শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জমিয়ত ভাঙছে না বরং আরো সুসংগঠিত হচ্ছে: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়ত ভেঙে যাচ্ছে শিরোনামে যে নিউজ ছড়িয়ে দেয়া হয়েছিল তা গুজব। জমিয়ত ভাঙছে না বরং আরো সুসংগঠিত হচ্ছে বলে জানালেন হিন্দ জমিয়তের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী।

১১ জুন  (মঙ্লবার) নয়াদিল্লীর একটি হোটেলে জমিয়তে উলামায়ে হিন্দের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, আমাদের সংগঠনের বিরুদ্ধে দেশব্যাপী চক্রান্তের জাল বিস্তার করা।  অতীতে কেউ চক্রান্ত করে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। আগামীতে সময়ের সমস্ত সংকট মোকাবিলায় জমিয়ত বদ্ধপরিকর।

তিনি বলেন, রমজানের পূর্বে বিশ্বব্যাপী ভয়াবহ দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একটি নিউজিল্যান্ডের মসজিদে অপরটি শ্রীলঙ্কার গির্জায়। উভয় ঘটনায় জমিয়তের অবস্থান বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের যে কোনো সন্ত্রাসী ঘটনা জমিয়ত শক্তভাবে প্রতিরোধ করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সায়্যিদ মাওলানা আরশাদ মাদানী, সাআদাতুল্লাহ কুরাইশী, ফজলুর রহমানসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উক্ত ঈদ পুনর্মিলনী সম্মেলনে হিন্দ জমিয়তের সকল শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ভারতের অসংখ্য জ্ঞানীগুণী, বুদ্ধিজীবী, ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্র: মিল্লাত টাইমস।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ