সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বাহরাইন সম্মেলনে যোগ দিচ্ছে না লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনিরা বাহরাইন সম্মেলনে সম্মেলনে যোগ দেবে না বিধায় লেবাননও তাতে যোগ দিবে না বলে জানান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল।

তিনি বলেন, মার্কিন সরকারের ডিল অব দ্যা সেঞ্চুরি সম্পর্কে লেবানন পরিষ্কার ধারণা পেতে চায়। কিন্তু এখনও বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আমেরিকা কোনো আলোচনা করেনি।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাহরাইন সম্মেলনে জর্দান, মিশর ও মরক্কো প্রতিনিধি পাঠাবে। এরপর লেবানন তাদের অবস্থান নতুন করে পরিষ্কার করল। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সম্মেলনে যোগ দেবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র আগামী ২৫ ও ২৬ জুন আমেরিকার নেতৃত্বে বাহরাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি চুক্তির খসড়া তৈরি করেছেন তার অংশবিশেষ এ সম্মেলনে উন্মোচন করা হবে। তবে এতে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ কিংবা হামাসসহ কোনো রাজনৈতিক সংগঠন যোগ দেবে না বলে ঘোষণা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ