সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ঈদযাত্রার ১২ দিনে ২৪৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেল ও নৌপথে মোট ২১২ টি দুর্ঘটনায় ২৪৭ জন মারা গেছেন। এর মধ্যে শুধু সড়কেই মারা গেছেন ২২১ জন জন। এসব সড়কে দুর্ঘটনায় মোট আহতের সংখ্যা ৬৫২ জন । যাদের মধ্যে পঙ্গু হয়েছেন ৩৭৫ জন।

আজ বুধবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম।

তিনি জানান, বিভিন্ন হাসপাতাল ও গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত মোট ১২ দিনের এই চিত্র দেখতে পান তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ দিনে সড়ক ও মহাসড়কে ১৮৫ টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২১ জনের। এতে আহত হয়েছে আরও ২৪৭ জন।

এছাড়া নৌপথে পাঁচটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের ও আহত হয়েছে আরও ১২ জন। এদিকে, একই সময়ে রেলপথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ২২ জনের।

এরমধ্যে ৫১ টি গাড়িচাপায়, ৮১ টি সংঘর্ষে, ১৯ টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ও অন্যান্য কারণে ৩৪ টি দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনার কারণ হিসেবে ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রী চাপ, চালকদের প্রতিযোগিতামূলক মনোভাব ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অদক্ষ চালকের কাছে দৈনিক চুক্তিতে যানবাহন ভাড়া দেওয়ার বিষয়গুলোকেই দায়ী করছে সংগঠনটি।

এছাড়া ফিটনেসবিহীন গাড়িতে যাত্রী বহন, মহাসড়কে ধীর গতির যান যেমন নসিমন করিমন ও অটোরিক্সা চলাচল, ট্রাফিক আইন না মানার প্রবণতাও দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

এ সময় দুর্ঘটনা রোধ ও কমাতে যাত্রী কল্যান সমিতির পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দাবী জানানো হয়। বিশেষ করে যানবাহনের গতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া ও সড়ক বাঁক সোজা করার সুপারিশ জানান তারা।

এছাড়া মহাসড়কে ধীর গতির যানবাহন বন্ধে সরকারের নেওয়া উদ্যোগের যথাযথ বাস্তবায়ন ও ঈদযাত্রায় সরকারি-বেসরকারি সংস্থার স্টাফবাসগুলোকে ব্যবহারের পরামর্শও দেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ