শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইসলামি অর্থনীতিতে প্রথম মালয়েশিয়া, চৌদ্দতম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ইসলামি অর্থনৈতিক সূচকে (জিআইইআই) প্রথম অবস্থানে রয়েছে মালয়েশিয়া এবং ১৪তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। ২০১৭ সালের ইসলামি অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে এই সূচক।

সূচকটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা টমসন রয়টার্স (Thomson Reuters)।

তালিকায় দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত, তৃতীয় বাহরাইন এবং সৌদি আরবের অবস্থান চতুর্থ। ওমান, জর্ডান, কাতার, পাকিস্তান ও কুয়েত রয়েছে যথাক্রমে ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম স্থানে। এর পরের রয়েছে ইন্দোনেশিয়া।

এছাড়া ব্রুনাই, সুদান, ইরান ও বাংলাদেশ রয়েছে যথাক্রমে ১১তম, ১২তম, ১৩তম এবং ১৪তম স্থানে। তালিকার ১৫তম অবস্থানে রয়েছে তুরস্ক।

গত বছরে ১০ম স্থানে থাকা জর্ডান এবার উঠে এসেছে ছয় নম্বরে। শীর্ষ ১০টি দেশের মধ্যে জর্ডান এবং ইন্দোনেশিয়া ইসলামি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ