সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

১০ দিনের রিমান্ডে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশে অবৈধভাবে অর্থপাচার মামলায় গ্রেপ্তার হওয়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ইসলামাবাদের বিশেষ আদালত।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার বিচারপতি আরশাদ মালিকের চেম্বারে জারদারিকে হাজির করা হলে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর পক্ষ থেকে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে বিচারক ১০ দিনের রিমান্ড ঘোষণা করেন। আগামী ২১ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করে ওই দিন জারদারিকে ফের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানি চলাকালীন নিজের অসুস্থতার কথা জানিয়ে আদালতের কাছে একজন সহায়তাকারী প্রার্থনা করেন জারদারি। তিনি বলেন, ‘আমি ব্লাড সুগারের রোগী।

রাতের নিম্ন রক্তচাপের কারণে আমার অসুবিধা হতে পারে। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর আইনজীবী বিষয়টিতে আপত্তি না করায় আদালত সহায়তাকারী রাখার অনুমোদন দেয়।’

এদিকে জারদারিকে আদালতে আনাকে কেন্দ্র করে রাওয়ালপিণ্ডিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর অফিসের সামনে ৩০০ এবং আদালত প্রাঙ্গণে ৫০০ স্পেশাল পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।

উল্লেখ্য, অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির বিদেশ সফরেও নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ