সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

জাকির নায়েককে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া। সম্প্রতি স্থানীয় পত্রিকা দ্য স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বলেন, জাকির নায়েক মনে করেন তিনি ভারতে সুবিচার পাবেন না। তাই মালয়েশিয়া সরকার তার আশঙ্কাকে সমর্থন জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

৫৩ বছর বয়সী জাকির নায়েককে ভারত সরকারের হাতে তুলে না দেয়ার অধিকার মালয়েশিয়ার রয়েছে বলেও জানান মাহাথির। এছাড়া বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করা এই ইসলামিক বক্তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের পক্ষ থেকে কূটনৈতিক সূত্রে একাধিকবার অনুরোধ করা হলেও, সেটি রক্ষা করেনি কুয়ালালামপুর সরকার।

জাকির নায়েক ইসলামি বক্তব্য প্রচারের মাধ্যমে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেন। তার পরিচালিত পিছ টিভির বিশ্বজুড়ে প্রায় ২০ কোটির মতো দর্শক রয়েছে। চ্যানেলটি দুবাই থেকে সম্প্রচারিত হয়ে থাকে।

তবে ভারত তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে ইন্ধন ও উগ্রবাদী মতাদর্শ প্রচারের অভিযোগ করে আসছে। এর ধরুন টিভি চ্যানেলটি ভারতে নিষিদ্ধও করা হয়।

উল্লেখ্য, ভারত থেকে ২৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৩৭ কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। দেশটির প্রসিকিউটর এই অভিযোগ গঠন করেন। তবে জাকির নায়েক তার ওপর আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ