শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী শিক্ষাবোর্ডে সচিবসহ ৫ পদে নিয়োগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিবসহ পাঁচটি পদে প্রেষণে নিয়োগ বা পদায়নের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

গতকাল রোববার (৯ জুন) এ সংক্রান্ত একটি আদেশ বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে পৌঁছেছে। যা গত ২৬ মে শুনানি শেষে ইস্যু আদেশ দেন আদালত।

নিয়োগ বা পদায়নের নিষেধাজ্ঞা আরোপ করা অন্য চারটি পদ হলো- পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) এবং বিদ্যালয় পরিদর্শক। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব পদে প্রেষণে পদায়ন করা যাবে না।

শিক্ষা বোর্ডের এই পাঁচ কর্মকর্তার পদের নিয়োগ ও পদায়নের বৈধ্যতা চ্যালেঞ্জ করে গত বছরের ২৯ নভেম্বর রাজশাহীর সদর সিনিয়র সহকারি জজ আদালতে আইনজীবী আবু আসলাম একটি মামলা করেন। গত ২৬ মে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী লোকমান আলী জানান, আদালতের আদেশে মূল মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পাঁচ কর্মকর্তার পদে প্রেষণে নিয়োগ বা পদায়ন না করার জন্য মামলার বিবাদী শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও রাজশাহী বোর্ডের চেয়ারম্যানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মামলার বাদীর আরজিতে বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশে-১৯৬১ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।

অধ্যাদেশ মতে, রাজশাহী বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, উপ-পরিচালক ও বিদ্যালয় পরিদর্শক পদে শিক্ষাবোর্ডের নিজস্ব পদ।

যা নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা বোর্ড কর্তৃক নিয়োগ হবে। কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন কলেজের শিক্ষকদেরকে প্রেষণে বদলির মাধ্যমে ওই পাঁচ পদে পদায়ন করা হয়েছে। যা অধ্যাদেশের লঙ্ঘন এবং আইন পরিপন্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ