রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ভারতে অ্যাম্বুলেন্স-মিনিট্র্যাক সংঘর্ষে নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি অ্যাম্বুলেন্স ও মিনিট্র্যাকের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮ নিহত হয়েছে।

গতকাল রোববারের ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রাজ্যের থান্নিছেরি জেলায় এই দুর্ঘটনা ঘটে। ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা নেল্লিয়াপাথি যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা সবাই অ্যাম্বুলেন্সটির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাছ বোঝাই একটি মিনিট্র্যাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ভয়াবহ ওই দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। আর ট্রাকটির সামনের অংশও ব্যাপকভাকে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় মানুষজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু আহত ব্যক্তিদের গাড়ি থেকে টেনে বের করতে বেশ বেগ পোহাতে হয় তাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ