শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনা, কনেসহ নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় কনে ও দুই শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্বত্য সড়কে উল্টে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

সান ফার্নান্দো শহরের পুলিশ জানান, শনিবার কামারিনস সুর প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকে ৫৩ জন যাত্রী ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে এটি রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে প্রাণহানি ছাড়াও বেশ কিছু সংখ্যক লোক আহত হয়।

ট্রাক যাত্রীরা ফিলিপাইনের ঐতিহ্যবাহী বিয়ের আগের একটি অনুষ্ঠান থেকে ফিরছিল। এ অনুষ্ঠানে বর ও তার পরিবার কনের বাড়িতে গিয়ে তার কাছে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে চায়।

কনে কেন ট্রাকে ছিল সে বিষয়ে পুলিশ কর্মকর্তা স্পষ্ট করে কিছু বলতে পারেননি। দুর্ঘটনার পেছনে ড্রাইভারের দায় কতটা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ