শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারির জামিন আবেদন বাতিল, গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB) -এর দায়ের করা মামলায় এর আগে হাইকোর্ট আসিফ আলি জারদারি ও তার বোন ফারয়াল তালপুরের জামিন আবেদন বাতিল করেছিল।

সোমবার দুপুরের পর জারদারিকে গ্রেফতারের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর কর্মকর্তারা পুলিশের বিশেষ স্কোয়াড নিয়ে জারিদারি হাউসে পৌঁছান।

এ সময় জারদারি হাউসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আশপাশের কয়েকটি সড়কসহ মূল সড়কটিও এ সময় পুলিশ বন্ধ রাখে।

জারদারি হাউসে পৌঁছার পর ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা জারদারির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানা দেখালে জারদারি গ্রেফতারে সম্মতি প্রদান করেন।

এ মুহূর্তে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো কর্মকর্তারা গ্রেফতারের পর আসিফ আলি জারদারিকে রাওয়ালপিন্ডির সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়ে যাচ্ছেন।

এর আগে প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের এ মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ