বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দু’টি শক্তিশালী ও প্রভাবশালী দেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দু’টি ‘শক্তিশালী ও প্রভাবশালী’ দেশ।

কাজেই এ দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদার হলে তা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গতকাল শনিবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি।

তিনি বলেন, আঙ্কারার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে তার দেশ দৃঢ়প্রতিজ্ঞ এবং দু’দেশের মধ্যকার বাণিজ্যে বৈদেশিক মুদ্রার পরিবর্তে নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করতে চায় ইরান।

ইরান ও তুরস্ক নিজেদের মধ্যকার অর্থনৈতিক লেনদেন তিন হাজার কোটি ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ক ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, গোটা মধ্যপ্রাচ্যের অর্থনীতির ওপর এ নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়বে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ