শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

যেভাবে জানা যাবে একাদশে ভর্তির ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ড। আগামীকাল সোমবার ভর্তির প্রথম ধাপের মেধাতালিকা প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. হারুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করেছেন।

আজ রোববার দুপুরের মধ্যেই ওয়েবসাইটে কলেজের ভর্তির ফল হালনাগাদ করা হবে, আগামীকাল সোমবার তা উন্মুক্ত করা হবে।

যেভাবে জানা যাবে ফল ভর্তিচ্ছুরা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুঁজতে হবে। এছাড়া মোবাইলের মাধ্যমেও একাদশে ভর্তির ফল জানা যাবে। এ ক্ষেত্রে সোমবার মধ্যরাতের পর এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১১-১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতি শিক্ষার্থীকে টেলিটক, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি বাবদ ১৯৫ টাকা পরিশোধ করতে হবে। এতে কেউ ব্যর্থ হলে তার ভর্তির মনোনয়ন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

গত ১২-২৩ মে একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী ৫-১০টি কলেজের জন্য অনলাইনে আবেদন করেন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন অংশ নিয়ে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন উত্তীর্ণ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ