শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার শুরু হবে একাদশ সংসদের বাজেট অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আগামী মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টায় শুরু হবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ।

আগামী ১৩ জুন এ অধিবেশনে বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা করেন। ফলে বাজেট অধিবেশন হিসাবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ কার্য দিবস চলে। দ্বিতীয় অধিবেশনে ৩টি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়।

ওই অধিবেশনে সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধিতে সাধারণ আলোচনা শেষে সন্ত্রাস-যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

ওই অধিবেশন চলাকালে বিএনপি থেকে নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করে অধিবেশনে অংশ নেন। এছাড়া গণফোরামের দু’জন সংসদ সদস্যও ওই অধিবেশনে অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ