শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

‘বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী বিদেশ সফরে দেশের স্বার্থ যথাযথভাবেই তুলে ধরেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের যে কোন সময়ের চেয়ে এখন বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, খালেদা জিয়ার নিরাপত্তায় সরকার যথেষ্ট সচেতন। বঙ্গবন্ধু মেডিকেলে পেট্রল বোমা সদৃশ বস্তু পাওয়া বিচ্ছিন্ন ঘটনা।

২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দলের জাতীয় সম্মেলন সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, তৃণমূল পর্যন্ত ২৩ জুন থেকে ২৩ জুলাই মাসব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

এছাড়া, ২৩ থেকে ২৫ জুন রাজধানীতে তিন দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে, আলোচনা সভা, সেমিনার, র‍্যালি, প্রবীণ নেতাদের সংবর্ধণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের ঈদযাত্রা যে কোন সময়ের তুলনায় স্বস্তিদায়ক হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ