শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

বাথরুমে আটকে রাখায় শিশুর আত্মহত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার রামপুরা বনশ্রী এলাকার একটি বাসার বাথরুম থেকে সেবাজ হোসেন (১২) নামে এক শিশুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাথরুমের হ্যাংগারে গলায় ওড়না পেচিয়ে ঝুলছিল সে।

শিশুটিকে মুমুর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল শুক্রবার (৭জুন) রাত সাড়ে ৮টার দিকে শিশু সেবাজকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেবাজের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত সেবাজ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার উত্তর আলোনিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সেবাজ স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত।

সেবাজের বাবা গোলাম মোস্তফা জানান, তারা রামপুরা বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর রোডের একটি বাড়ির নিচতলায় থাকেন। তিনি ওই বাসায় দারোয়ানের কাজ করেন।

গোলাম মোস্তফা বলেন, সেবাজ বাইরে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল। সন্ধ্যা হয়ে গেলেও বাসায় ফিরছিল না। পরে ধরে নিয়ে এসে বাথরুমে আটকে রাখি। রাতে সেবাজের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাথরুমের দরজা খুলে দেখি, কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ