বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পুলিশ জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ সদস্যের বিরুদ্ধে শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এ ঘটনা ঘটে। নিহত শাশুড়ির নাম শেফালী অধিকারী (৪৮)।

অভিযুক্ত জামাই অসীম কুমার ভট্টাচার্য পলাতক রয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিআইডি বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত।

ওই পুলিশ সদস্যের স্ত্রী ফাল্গুনি অধিকারী, শ্যালক আনন্দ অধিকারী ও শ্বশুর সদানন্দ অধিকারী জখম হয়েছেন বলেও জানা গেছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়রা জানান, সিআইডির কনস্টেবল অসীম ও তার স্ত্রী ফাল্গুনি আলমডাঙ্গা কলেজপাড়ার ভাড়াবাড়িতে বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের কারণে শুক্রবার রাতে স্ত্রী ফাল্গুনি পাশের মহল্লার মাদরাসাপাড়ার বাবার বাড়িতে অবস্থান নেন।

শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করলে ফাল্গুনি দরজা খুলে দেন। এ সময় অসীম অতর্কিত ফাল্গুনি অধিকারীকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক ছুটে আসেন। এ সময় তিনি তাদেরও ছুরিকাঘাত করেন।

এতে শাশুড়ি শেফালী অধিকারী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরই জামাই অসীম কুমার ভট্টাচার্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদ জানান, স্ত্রীকে সন্দেহ করতেন কনস্টেবল অসীম। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ