শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানের কারণে সার্কে সমস্যা আছে: ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিরঘিজস্তানের বিশকেকে এসসিও সম্মেলন যত এগিয়ে আসছে ভারত-পাকিস্তানের দ্বৈরথের ঐতিহ্য অনুযায়ী তৈরি হচ্ছে গুঞ্জন।

ওই সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়টি নাকচ করেছে ভারত। পাকিস্তানের কারণে সার্কে সমস্যা রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী সপ্তাহে সম্মেলনের কথা রয়েছে।

মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথম বক্তৃতায় এস জয়শঙ্কর পাকিস্তানের নাম না করে তাদের সমালোচনা করেছেন। তার দাবি, প্রতিবেশী নীতির প্রশ্নে বিমস্টেকভুক্ত রাষ্ট্রগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ সার্ক এর কিছু ‘সমস্যা’ রয়েছে।

জয়শঙ্করের কথায়, ‘বিমস্টেক এর ওপর আমরা বেশি জোর দিচ্ছি। এই ধরনের কোনো মঞ্চকে সঠিক ভাবে কাজে লাগালে তবেই এগোনো সম্ভব। আমরা সবাই জানি সার্কের কিছু সমস্যা রয়েছে। সন্ত্রাসবাদকে সরিয়ে সংযোগ, পরিকাঠামো, বাণিজ্যের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

কূটনীতিকদের মতে, পাকিস্তানের সঙ্গে কোনো বহুপাক্ষিক মঞ্চে ভারতের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হলে এই ধরনের সংলাপ অনিবার্য। তবে এরপরও কোনো অপ্রত্যাশিত চমক থাকতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ