সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দুর্নীতির মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ১০ বছর ক্ষমতায় থাকাকালে অবৈধ লটারি কর্মসূচি চালু সংক্রান্ত দুর্নীতির মামলায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন বলে জানা যায়।

দুর্নীতির বেশ কয়েকটি মামলায় এর আগে থাকসিনের কয়েক দফায় কারাদণ্ড হয়। তবে গতকাল বৃহস্পতিবার আদালতের রায়ের পর এখন তাকে সব মিলিয়ে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়া থাকসিনের বিরুদ্ধে বিচারকদের একটি কমিটি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দিয়েছেন। তার বিরুদ্ধে অন্যায় কাজ ও আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালত এই সাজা দেন।

স্বেচ্ছা নির্বাসনে থাকা থাকসিনের বিরুদ্ধে মামলার তদন্তে শেষে গেলো বছর বিচারকাজ শুরুর আবেদন জানায় থাইল্যান্ডের দুর্নীতি কমিশন। ওই মামলায় থাকসিন ছাড়া আরও ৪৬ জন আসামী রয়েছে।

থাইল্যান্ডের গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৩ সালের ১ আগস্ট থেকে ২০০৬ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই লটারি কর্মসূচি চালু করেছিলেন থাকসিন সিনাওয়াত্রা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ