শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকার খাদে পড়ে চালকসহ অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, ব্যাংক কর্মকর্তা ইমারত হোসেন বেলকুচির শ্বশুড়বাড়ি থেকে প্রাইভেটকার যোগে ফরিদপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। হরিণচড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই ইমারত হোসেন মারা যান।

আহত চালক রুবেল হোসেনের মৃত্যু হয় হাসপাতালে। এদিকে লক্ষ্মীপুরের মুন্সিরহাটে দুপুরে দুই মোটরসাইকেলের সংর্ঘষে গামেন্টস শ্রমিক আবুল বাসার নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।

এছাড়া ভোলার বোরহাউদ্দিনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে এবং মাদারীপুরের কালকিনিতে সেতুতে ওঠার সময় ভ্যান উল্টে সুমাইয়া নামে এক শিশু মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ