বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

ঈদে আনন্দ করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ৩ রোহিঙ্গা নিহত, আহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আরিফী
টেকনাফ প্রতিনিধি

টেকনাফে ঈদ উল্লাস করতে গিয়ে রোহিঙ্গা বোঝাই পিকআপ ভ্যান দূঘর্টনায় কবলে পড়লে ঘটনাস্থলে ৩জন নিহত ও ১১জন আহত হয়েছে। পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস দল দূঘর্টনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, ৭ জুন দুপুর ১২টার দিকে একদল রোহিঙ্গা ঈদ ভ্রমণ উপলক্ষ্যে পিকআপ ভ্যান (চট্টমেট্টো-ন-১১-৭০৩৭) করে ২২জন বহরের একদল রোহিঙ্গা গান-বাজনা ও নেচে উল্লাস করে ভ্রমণকালে মেরিন ড্রাইভের কচ্চপিয়া এলাকায় পৌঁছলে সড়কে থাকা ১টি ছাগলকে রক্ষা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক হতে ১৫ফুট নীচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৩জন নিহত ও ১১জন গুরুতর আহত । অন্যরা সামান্য আহত হয় বলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন নিশ্চিত করেন।

এ দূঘর্টনার খবর পেয়ে বাহারছড়া বিশেষ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি, ফায়ার সার্ভিস, টেকনাফ ও বাহারছড়া পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে নিহত ও আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে নিহতদের মৃত্যু নিশ্চিত করার পর পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। নিহত ও আহতরা সকলে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।

তারা ঈদ উপলক্ষ্যে আনন্দ করতে এ পিকআপ ভ্যান নিয়ে টেকনাফ বাই মেরিন ড্রাইভ টু কক্সবাজার হয়ে বস্তিতে ফেরার কথা ছিল। এ দূঘর্টনায় পুরো ক্যাম্প জুড়ে স্বজন হারানোর শোকে স্তব্ধ হয়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ