রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আন্দোলনের হুমকি না দিয়ে আদালতে যান: ড. কামালকে ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

আজ শুক্রবার (৭ জুন) দুপুরে নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে সভায় জাসদ সভাপতি ইনু এসব কথা বলেন।

জেলা জাসদের সভাপতি নূর আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আজিজুল হক বকশীর সঞ্চালনায় এসময় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, ‘আইনের চোখে প্রমাণিত দুর্নীতিবাজকে মুক্ত করার জন্যে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, বরং আদালতে গিয়ে আইনি লড়াই করুন।’

ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের উদ্দেশে ইনু আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবি মানে হচ্ছে রাজাকার, জামায়াত ও জঙ্গি পুনর্বাসন প্রকল্প এবং গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত। রাজাকার, জঙ্গি, জামাতের ঘনিষ্ঠ মিত্র এবং রক্ষক খালেদা-তারেকের সঙ্গে হাত মিলিয়ে গণতন্ত্র উদ্ধার হয় না। গণতন্ত্রের কবর রচনা হয়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ