রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আকরাম হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) রাতে শ্রীবর্দী উপজেলার জানকিখিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ঈদের দিন শালমারা গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় শিশুটি। বাড়ির পাশের মাঠে খেলতে গেলে একই গ্রামের সেলুন কর্মচারী আকরাম বিস্কিট দেয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে তাকে তাতিহাটি ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করে।

এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা আকরামকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীবর্দী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ