শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

আবারো প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী, কাল ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদ দেখা নিয়ে কিছুক্ষণের মধ্যে আবারও ব্রিফিং করবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক নিজাম উদ্দিন।

এর আগে, বাংলাদেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (৬ জুন) দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সংবাদ সম্মেলন করে এ কথা জানান।

চাঁদ দেখা না দেখার খবর পর্যালোচনা ও ঈদুল ফিতরের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বাদ মাগরিব সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। এর মধ্যে ৬৪ জেলা ও আবহাওয়া অধিদফতরসহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে কমিটি।

প্রায় দেড়ঘণ্টা পর পৌনে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলার কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর মেলেনি। তাই এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে আগামী বুধবার। বৃহস্পতিবার থেকে শাওয়াল মাস শুরু হবে। ঈদুল ফিতর উদযাপিতও হবে বৃহস্পতিবার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ