শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মাওলানা ইফতেখারুল হাসান কান্ধলভীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান: ভারতের উত্তর প্রদেশের ইলমি শহর কান্ধালার সুনামধন্য আলেমে দীন মাওলানা ইফতেখারুল হাসান কান্ধলভীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। কান্ধালার ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

আজ সকাল ৮ ঘটিকায় কান্ধালায় তার জানাজা সম্পন্ন হয়। ভারতের বর্ষিয়ান এ আলেমে দীন ইন্তেকাল করেছেন গতকাল রবিবার বিকেল পৌনে ৬ টায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর৷

তিনি কান্ধালার মরহুম এলাহী বখশ রহ.-এর বংশধর ও তাবলীগ জামাতের আমীর মাওলানা ইলিয়াস কান্ধলভী রহ.-এর ঘনিষ্টজন ছিলেন৷ তিনি পড়ালেখা শেষ করেছেন মাজাহেরে উলুম সাহারানপুর থেকে৷ আধ্যাত্মিক জীবনে তিনি ছিলেন মাওলানা আব্দুল কাদের রায়পুরী রহ. এর বিশেষ খলিফা৷

কর্ম জীবনে তিনি মাজাহেরে উলুম সাহারানপুরের রুকনে শুরা নির্বাচিত হন। আমৃত্যু এ পদে বহাল থেকে দীনের খেদমত আঞ্জাম দিয়েছেন তিনি। তিনি জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন নিজ মহল্লা কান্ধালার মসজিদে কুরআনে কারীমের তাফসীরের খেদমত আঞ্জাম দিয়ে৷

জাতির দীনি, ইলমি ও রুহানি খেদমত আঞ্জাম দিয়ে তিনি তার পূর্ণজীবন ব্যয় করেছেন। রেখে গিয়েছেন অনেক গুণগ্রাহী, ভক্তবৃন্দ, মুরিদ ও শীর্ষদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ