শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১

চুরি-ডাকাতি ঠেকাতে সিলেটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসায় চুরি ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নগরীতে যেনো কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয় সেজন্য টহল বাড়ানোর পাশাপাশি নেয়া হয়েছে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সিলেট নগরীতে প্রায় ১০ লাখ মানুষের বাস। শহরের বাসিন্দাদের বেশিভাগই ঈদ করতে শহর ছাড়েন। বাড়ি ফাঁকা রেখে যাওয়ায় বাড়ে চুরির ভয়। আবার ঈদে যারা শহরে থাকেন, তারাও ভোগেন নিরাপত্তাহীনতায়। ফাঁকা শহরে তৈরি হয় ডাকাতি ও ছিনতাইয়ের কবলে পড়ার আশঙ্কা।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঈদের সময় যাতে নগরীতে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাতে পুলিশ টহল দ্বিগুণ করে রাস্তায় বসানো হচ্ছে তল্লাশি চৌকি। ঈদের আগে-পরে কয়েকদিন জুড়েই নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ