রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু  বাজারে হামলায় ইয়েমেনে নিহত ৭, আহত ৪০  নেপালের হিমলুং হিমালে তুষারধস, ১৪ জন নিখোঁজ  আল আকসা পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাসের অভিযোগ

সন্ত্রাসীদের আইনি সহায়তা দেয়া আত্মঘাতী: বেনজীর আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনজীবীদের উদ্দেশে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমদ বলেছেন, চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মতো অন্য আট-দশটি অপরাধের মতো সন্ত্রাসীদের দেখা যাবে না। টাকা পেলেই সন্ত্রাসীদের পক্ষে আদালতে দাঁড়ানো যাবে না। তাদের আইনি সহায়তা দেয়া হবে আত্মঘাতী।

ঈদের আগে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে জানাতে রোববার এক সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার পর থেকে এ পর্যন্ত ৫১২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে প্রায় ৩০০ জন জামিনে বেরিয়ে গেছে। যারা জামিনে গেছে তাদের অধিকাংশই এখন পলাতক। আপনারা যাদের পক্ষে যুক্তি উপস্থাপন করে জামিনের ব্যবস্থা করেছেন, তাদের আবার কোর্টে হাজির করেন, সমস্যা নেই। কিন্তু দেখেন, তারা প্রায় সবাই পলাতক। তাই আপনাদের প্রতি অনুরোধ, সন্ত্রাসীদের বিষয়টাকে আপনার ভিন্নভাবে দেখবেন।

তিনি বলেন, ঈদুল ফিতরে রাজধানীসহ সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। রেল, নৌ ও সড়কপথে নিরাপত্তার ব্যবস্থা নেয়ার পাশাপাশি বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের সুরক্ষার বিষয়েও র‌্যাবের নজরদারি রয়েছে। এ জন্য ১৫টি ক্যাম্প এবং ২৪ মনিটরিং সেল করা হয়েছে যারা নিরাপত্তা বিষয়টি দেখভাল করছে।

ঈদযাত্রা কেন্দ্র করে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ১৫টি অস্থায়ী ক্যাম্প করেছে র‌্যাব। এ ছাড়া যানজট ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ২৪ মনিটরিং সেল করা হয়েছে নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ