শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে ৭৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার জারঝিনস্ক শহরের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭৯ জন আহত হয়েছে। ওই কারখানার আশপাশের আরও ১৮০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় সকাল পৌনে ১২টার দিকে কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই কারখানায় সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত উচ্চমাত্রার বিস্ফোরক বোমা উৎপাদন ও মজুত করা হতো। ভয়াবহ বিস্ফোরণে জেএসসি ক্রিস্টাল রিসার্স ইনস্টিটিউট প্লান্টের ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

কারখানার এক কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে পাঁচজন ছিল। তবে তাদের সবাইকে নিরাপদেই সরিয়ে আনা সম্ভব হয়েছে। বিস্ফোরণের সময় জানালার গ্লাস ছিটকে পড়ায় বেশিরভাগ মানুষ আহত হয়েছে। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে, আশপাশের অন্যান্য বাড়ি-ঘর এবং কারখানাও কেঁপে উঠেছে।

ওই কারখানার আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ওই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ