রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু  বাজারে হামলায় ইয়েমেনে নিহত ৭, আহত ৪০  নেপালের হিমলুং হিমালে তুষারধস, ১৪ জন নিখোঁজ  আল আকসা পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাসের অভিযোগ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে দখলদার সরকারকে বলতে চাই, অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায়, জনগণ তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি তারা আদায় করে নেবে।

বাংলাদেশ বর্তমানে স্বাধীন নয়—নতজানু রাষ্ট্র বলে দাবি করে ফখরুল বলেন, দেশে একটা দুঃসময় ও সংকটকাল চলছে। এই সংকট হচ্ছে জাতির। জাতি তার সব অর্জন হারিয়ে ফেলেছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা অর্জন করেছিল। এখন কি আমরা বাংলাদেশকে স্বাধীন বলতে পারি? পারি না।

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের শাসনামল আমরা দেখেছি। এ দলটার নেতারা বড় বড় কথা বলেন। যত অপকর্ম এ দেশে সব তাদের দ্বারা হয়েছে। দুর্ভিক্ষ হয়েছে, চরম দুর্নীতি হয়েছে এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এ সংবিধানকে কেটে-ছিঁড়ে ফেলেছে আওয়ামী লীগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ