সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সিলেটের শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দীন চতুলীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলতান মাহমুদ বিন সিরাজ: সিলেটের প্রখ্যাত আলেম জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দীন চতুলী রহ. ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহি রাজিউন)।

আজ রাত ২টার দিকে তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থতাবোধ করেন তিনি। এরপর তাকে কানাইঘাট কেন্দ্রীয় হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেটের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দীন রহ. সিলেটের শীর্ষস্থানীয় হাদিস বিশারদ ছিলেন। জামিয়া রেঙ্গায় দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে তিনি শায়খুল হাদিস হিসেবে নিযুক্ত ছিলেন।

এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সিলেটের আঞ্চলিক শিক্ষাবোর্ড আযাদ দীনি এদারার নাজিমে ইমতেহান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাসাউফের লাইনে ছিলেন খলিফায়ে মাদানি হজরত শায়খে কৌড়িয়া রহ. এর খলিফা।

মরহুমের জানাযা আজ বিকেল ৩টায় কানাইঘাট চতুল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ