শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ওআইসি সম্মেলনে বাংলাদেশের পাশে ছিলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সৌদি আরবের মক্কায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওআইসির বিশ্বের অন্যান্য দেশের সদস্যবৃন্দ।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে আসা সকল দেশের সদস্যদের রাষ্ট্রীয় লালগালিচা সংবর্ধনা দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

গতকাল শুক্রবার (৩১ মে) অনুষ্ঠিত ১৪তম ওআইসি সম্মেলনে প্রত্যেক সদস্য রাষ্ট্রের জন্য নির্দিষ্ট চেয়ার রাখা হয়। সম্মেলনে সাজানো চেয়ারগুলোতে দেখা যায় বাংলাদেশের পাশেই রাখা হয় পাকিস্তানের চেয়ার। পাশাপাশি দু দেশের নির্দিষ্ট চেয়ারেই বসতে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তাদের হাসোজ্জ্যল দেখা যায়।

এবারের ওআইসি সম্মেলনের শ্লোগান ছিলো ‘ভবিষেতের জন্য ঐক্য চাই’। এ সম্মেলনে আগত সব দেশের নেতারা ভাষণ দিয়েছেন।

এমডব্লিউ/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ