শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবিক কারণ বিবেচনা করে ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা দেশের মানুষ আস্তে আস্তে উত্তেজিত হচ্ছে। ক্ষমতাসীনদের অবশ্যই মনে রাখতে হবে জনগণের সামনে কোনো শক্তি দাঁড়াতে পারেনি, আগামীতেও পারবে না। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি, ঈদের আগে মানবিক কারণ হলেও খালেদা জিয়াকে মুক্তি দিন।

তিনি আরো বলেন, সরকার বিএনপিকে দুর্বল করতে নানাভাবে অপপ্রচার করছে। সরকারকে বলতে চাই, বিএনপিতে কোনো বিভক্তি নেই। বরং আগের মতোই শক্তিশালী আছে।

তবে আজ ক্ষমতার দম্ভের কাছে বর্তমানে নীতি-নৈতিকতা পরাস্ত হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানান বিএনপির এই প্রভাবশালী নেতা।

খন্দকার মোশাররফ বলেন, সংকটকালীন সময়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই বিপদের মোকাবিলা করতে হবে। ঐক্যবদ্ধ হলেই নায্য দাবি আদায় করা সম্ভব। কৃষকদের প্রতি সরকারের কোনো দয়ামায়া নেই বলেও উল্লেখ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ