শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

ঈদুল ফিতর হতে পারে বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫ জুন বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি)। সম্প্রতি ১৪টি দেশের ২৮ জন বিশেষজ্ঞের স্বাক্ষরসহ এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ওমান ও মরক্কোসহ যেসব দেশে ৭ মে রোজা শুরু হয়েছে সেসব দেশের আকাশে ৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় দেখা যাবে শাওয়াল মাসের চাঁদ। এসব দেশে ২৯ দিনে শেষ হবে সিয়াম সাধনার মাস। সে হিসেবে আগামী ৫ জুন ঈদ হওয়ার সম্ভানা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মক্কা, রিয়াদ, বাগদাদ, কুয়েত, দোহা ও আবুধাবির আকাশে ৩ জুন সোমবার সন্ধ্যায় ২ থেকে ৬ মিনিটের জন্য শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে।

তবে এদিন এসব দেশ থেকে খালি চোখে চাঁদ দেখা দুষ্কর হবে। পশ্চিম আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশের আবহাওয়া ভালো থাকলে সেদিন টেলিস্কোপের মাধ্যমে শাওয়ালের চাঁদ দেখা যাবে।

আইএসি আরো বলছে, যেসব দেশে ৬ মে রমজান শুরু হয়েছে সেসব দেশে ৩০ দিন রমজান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আরব দেশসহ পৃথিবীর অধিকাংশ দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ৫ জুন বুধবার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ