শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শবে কদর নিয়ে মুফতি তাকি উসমানির গুরুত্বপূর্ণ আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

রমজানের শেষ দশদিন আল্লাহ তায়ালার বান্দাদের জন্য বিশেষ এক নেয়ামত। আল্লাহর গুনাহগার বান্দাদের জন্য অসাধারণ এক পুরস্কার বলা চলে।

বান্দাদেরকে গুনাহ মাপ করতে আল্লাহ তায়লা শুধু বাহানা খোঁজে। এ শেষ দশকে বান্দাকে কোন উপায়ে ক্ষমা করবেন সেটাই খোঁজতে থাকেন আল্লাহ তায়ালা। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে মাপ করে দিবে সেই উসিলাই আল্লাহ খোঁজতে থাকে।

আর এমন এক রাত্রী আল্লাহ বান্দাদের জন্য রমজানের শেষ দশকে রেখেছেন, যার সীমাহীন মর্যাদার কথা বলে শেষ করা যাবে না। পুরো কুরআন এ রাত্রীতে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ সুরা কদরে এমনভাবে ‍উল্লেখ করেছে। আল্লাহ বলছে আমি এ রাত্রীতে কুরআন নাজিল করেছি কদরের রাত্রীতে। তারপর বলছে তুমি কী জানো লাইলাতুল কদর কী?। রাসুল সা.কে আল্লাহ তায়ালা এ রাত্রীর গুরুত্ব বুঝানোর জন্য বলছেন, তুমি জানো না এটা কোন রাত্রী, এ রাত্রীর ফজিলত কী।

এরপর আল্লাহ তায়ালা নিজেই বলছেন, এটা এমন রাত্রী যে একটি রাত্রীতে ইবাদত করলে এক হাজার মাস থেকে বেশি সাওয়াব দান করবেন আল্লাহ তায়ালা।

এক হাজার মাস মানে? প্রায় ৮৭ বছর থেকেও বেশি ইবাদতের সাওয়াব দান করবেন আল্লাহ তায়ালা। এ মর্যাদা কেন দান করা হলো আমাদের।

সাহাবায়ে কেরাম রাসুল সা. কে জিজ্ঞেস করলো হে রাসুল সা. আগের দিনের উম্মতগণ আমাদের থেকে বেশি ইবাদত করতো। শত শত বছর তারা বাঁচতো। আমরা তো খুব অল্প সময়ে মৃত্যু বরণ করি। আমাদের থেকে তারা অনেক আগে জান্নাতে চলে যাবে।

রাসুল সা.কে আল্লাহ বলে দিলেন, তোমরা চিন্তা কর না। আল্লাহ তায়ালা তোমাদের জন্য প্রতি বছর এমন এক রাত্র রেখেছেন যে এক রাত্র ইবাদত করলেই ৮৭ বছর থেকেও বেশি প্রতিদান দেয়া হবে। তুমি সাহাবায়ে কেরামকে বলে দাও, ইবাদত করতে থাকো, ইবাদত করতে থাকো। তোমারা একরাত্রীতে ইবাদত করে তাদের থেকে বেশি প্রতিদান আল্লাহ তায়ালা থেকে নিতে পারবে।

এ রাত্রী কখন পাওয়া যাবে? শেষ দশকের মধ্যে এ রাত্র তোমাদের খোঁজতে হবে। পাঁচটি রাত্র এর জন্য মেহনত করতে হবে।

আল্লাহ তায়ালা এ রাত্রীর কথা বলে দিয়েছিলেন। পরে আল্লাহ তায়ালা হুজুর সা. যখন বলতে আসবেন সাহাবাদের, রাস্তায় দুই লোক ঝগড়া করতে দেখলেন। রাসুল সা. ঝগড়া থামাতে গেলো, পরে সব ভুলে গেলো।

রাসুল সা. বললেন আমি একদম ভুলে গেলাম। এজন্য মুসলমানদের পরস্পর ঝগড়া খুবই ক্ষতিকর একটি জিনিস। এটাও এর মাধ্যমে বুঝা যায়।

রাসুল সা. যখন মিরাজে গিয়েছেন, ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করলেন। কিন্তু আল্লাহ তায়ালা আমাদের জন্য ৫ ওয়াক্তই ফরজ করেছিলেন। কিন্তু আল্লাহ তায়ালা রাসুল সা. কে ভালোবাসার নজির দেখাতে পথে মুসা আ. এর সঙ্গে সাক্ষাত করালেন। পাঁচ পাঁচ করে আল্লাহ তায়ালা আমদের কে কমিয়েছেন। যেনো আমরা এ পাঁচ ওয়াক্ত গুরুত্বসহকারে আদায় করি।

ভালোবাসার দৃষ্টান্ত দিতেই আল্লাহ তায়ালা এমন করেছেন। আর যেনো শেষ নবির উম্মতের মধ্যে নামাজের বিষয়ে গুরুত্ব থাকে। যে আমাদের উপর তো আল্লাহ তায়ালা ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে হতো। আল্লাহ আমাদের জন্য কমিয়ে দিয়েছেন। এটা আমাদের আদায় করতেই হবে।

ঠিক তেমনই আল্লাহ তায়ালা কদরের রাত্রী কোনটি ভুলিয়ে দিয়েছেন। যেনো এ দামি জিনিসটি আমরা গুরুত্বসহকারে খুঁজি। এজন্য আল্লাহ তায়ালা রাসুলকে ভুলিয়ে দিয়েছেন।

তো আল্লাহ তায়ালা আমাদেরকে এ রাত্রী রামজানের শেষ দশকে দালাশ করার, ইবাদত করার তাওফিক দান করুন। আল্লাহ তায়ালা থেকে এ রাত্রীতে ক্ষমা চেয়ে নেয়ার তাওফিক দান করুন।  সূত্র: ইউটিউব

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ