সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হঠাৎ বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে কোনো পরিকল্পনা ছাড়াই বিআরটিএ তাদের নিজস্ব অফিসে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে কিছু বুঝে ওঠার আগেই দালাল চক্রকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৯ মে) বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত ১১, ১২ ও ১৩ এক সঙ্গে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিআরটিএ অফিস চত্বরে কিছু সন্দেহভাজন লোককে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিচয়ে সাধারণ কাজে বাধা সৃষ্টি করে জনসাধারণকে ভোগান্তিতে ফেলে আসছিল। তাই জরুরি ভিত্তিতে অভিযান চালান ওই আদালতের ম্যাজিস্ট্রেটগণ।

এ সময় তদবির করতে আসা আনুমানিক ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে বেশ কিছু দালালকেও আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে ছয়জনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

বিআরটিএ এর কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কিছু দালাল ধরেছি তবে আরও আছে। বিআরটিএ কখনো দালালদের সমর্থন করে না। কেউ যেন এ ধরনের খপ্পরে না পরেন।

সরাসরি সংশ্লিষ্ট কার্যালয়ে কাজ করতে আসবেন। কোন তদবির নিয়ে আসবেন না। কেউ মিডিয়া করতে চাইলে তাদের ধরিয়ে দেবেন বলেও জানান তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ