শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

হিজাব পরায় ভারতে মুসলিম ছাত্রীকে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিজাব পরায় এক মুসলিম শিক্ষার্থীকে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

গত শনিবার রাতে ভারতের উত্তরবঙ্গের একটি মেডিক্যাল কলেজে এমন ঘটনা ঘটেছে।

ওই ছাত্রী বলেন, শনিবার রাত ১০টা নাগাদ খাবার খেয়ে ক্যান্টিন থেকে বন্ধুদের সঙ্গে ফিরছিলাম। এসময় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল। আগে কখনও ওদের আমি দেখিনি। আমরা আমাদের মতো হাঁটছিলাম।

তিনি আরও বলেন, আমি হিজাব পরে আছি দেখে ওরা আমাদের দিকে আঙুল তুলে জয় শ্রী রাম, জয় শ্রী রাম বলে চিৎকার করতে থাকে। এর পরে ওই ১০-১২ জন আমাদের দিকে তেড়ে আসছিল। বাঁচতে আমরা দৌঁড়ে পালাই। আমি একজন মুসলিম। আমি সবসময় হিজাব পরি। আমি কখনও এমন হয়রানির শিকার হইনি।

ওই শিক্ষার্থী দেশটির পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, স্থানীয় থানা প্রথমে তার অভিযোগ নিতে অস্বীকার করেছিল। পরে এফআইআর থেকে 'হুমকি' শব্দ বাদ দেয়ার শর্তে অভিযোগ গ্রহণে রাজি হয় পুলিশ। তবে পরের দিন অবশ্য পুলিশ পূর্ণাঙ্গ অভিযোগ গ্রহণ করেছিল বলে তিনি জানিয়েছেন।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ