সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, আজ থেকে সাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচনের যে দাবি জানিয়েছিল সে দাবি নাকচ করে দিয়ে এ কথা জানান তথ্যমন্ত্রী।

আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে হাসুমণি’র পাঠশালা আয়োজিত ‘ঐতিহাসিক ১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী, বিএনপিকে সংগঠিত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, বিএনপি গত দুই নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। সাড়ে ৪ বছর আপনাদের (বিএনপি) দলকে সংগঠিত করুন। বিএনপিতে যারা দুর্নীতির দায়ে, সন্ত্রাসের দায়ে সাজাপ্রাপ্ত তাদেরকে নেতৃত্ব থেকে অপসারণ করুন। দলে নতুন নেতৃত্ব তৈরি করুন, তাহলে দল ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, অপরাজনীতি পরিহার করুন। দেশের স্বার্থে, উন্নয়ন অগ্রগতি স্বার্থে রাজনীতি করুন। অবশ্যই আপনারা সমালোচনা করবেন, সংসদে ও রাজপথে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ