শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানে কুরআন পাতা মুড়িয়ে ওষুধ বিক্রির প্রতিবাদে বিক্ষোভ-আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে এক হিন্দু ধর্মাবলম্বী পশু চিকিৎসকের বিরুদ্ধে পবিত্র কুরআনের পাতায় মুড়িয়ে ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশে ঘটনাটি ঘটার পর তীব্র নিন্দার ঝড় উঠেছে।

ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, এ ঘটনার পর দেশটির বিভিন্ন সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে ধর্মপ্রাণ মুসলমান। এ ঘটনায় রমেশ কুমার নামের ওই পশু চিকিৎসকের বিরুদ্ধে স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা ইসহাক নোহরি তার ধর্ম অবমাননার অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ দায়েরের পর গতকাল সোমবার রমেশ কুমারকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা যায়। পাকিস্তানে এ ধরনের কর্মকাণ্ডের জন্য তিন মাস থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

বিভিন্ন গণমধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে ১৯৮৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ধর্ম অবমাননা আইনে প্রায় এক হাজার ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ