শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন বাহরাইন-কুয়েত-আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের ফ্লাইট বন্ধ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’ আদি রূপে ফিরবে রাজধানীর জিরানি-মান্ডা খাল  ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে’ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ইসলামী ছাত্র আন্দোলনের এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, মাদরাসাপড়ুয়াদের সংখ্যাও উদ্বেগজনক

ইবির বন্ধ হলে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালসহ কয়েকটি দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছুটি শুরু হয়েছে গতকাল থেকে।

সোমবার (২৭ মে) সকাল ১০টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো মোট ১৭ দিন বন্ধ থাকবে বলে প্রভোস্ট কাউন্সিল সূত্রে জানা গেছে।

ছুটিতে হল বন্ধ থাকায় হলে থাকা শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। ছুটিতে বাড়তি নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় বন্ধের সময় প্রতিবার বাড়তি নিরাপত্তার ঘোষণা দিলেও বিভিন্ন হলের জানালার গ্রিল কেটে, তালা ভেঙে শিক্ষার্থীদের কক্ষ থেকে মূল্যবান জিনিসপত্রসহ ব্যবহার্য জিনিসপত্র খোয়া যাচ্ছে।

অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শেষ হয়েছে। গতকাল সোমবার থেকে আবাসিক হলসমূহ বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ছুটি শেষে ১৩ জুন সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে।

১৫ জুন প্রশাসনিক এবং ১৬ জুন থেকে যথানিয়মে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম চালু হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।

নিরাপত্তার বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার বলেন, হল বন্ধ থাকায় হলের নিরাপত্তা জোরদার করা হবে। সার্বিক দিক বিবেচনা করে আমরা হলের সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ