সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

শপথ নিলেন ময়মনসিংহের মেয়র ও কাউন্সিলররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শপথ নিয়েছেন ময়মনসিংহের নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটু ও কাউন্সিলররা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) মেয়রকে শপথ বাক্য পাঠ করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করার স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এসএম গোলাম ফারুক শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী।

উল্লেখ্য, ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী একরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আর ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রায় ২৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ জন নারী প্রতিদ্বন্দিতা করেন। সরকার গত বছরের ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ